• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন

বিপ্লব সিকদার / ৪৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬

পুলিশ প্রশাসনে উচ্চপর্যায়ের ব্যাপক রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিট, রেঞ্জ ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে পদোন্নতিপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তার নতুন কর্মস্থলও নির্ধারণ করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ডিআইজি মো. মুশফেকুর রহমানকে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) হিসেবে পুলিশ অধিদপ্তরে, ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে অতিরিক্ত আইজি হিসেবে সিআইডিতে, ডিআইজি মো. মনিরুজ্জামানকে অতিরিক্ত আইজি হিসেবে পুলিশ টেলিকমে এবং র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে অতিরিক্ত আইজি হিসেবে হাইওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া ডিআইজি প্রলয় চিসিমকে এফডিএমএন কার্যালয়, এপিবিএনে, মিয়া মাসুদ করিমকে পিটিসি রংপুরে এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণিকে পিটিসি খুলনায় দায়িত্ব দেওয়া হয়েছে।
এসবির ডিআইজি একেএম মোশাররফ হোসেন মিয়াজীকে অতিরিক্ত ডিআইজি হিসেবে র‍্যাবে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে পুলিশ সদর দপ্তরেই, অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) একেএম আক্তারুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে এবং ২য় এপিবিএনের অধিনায়ক মো. কুতুব উদ্দিনকে একই পদে বহাল রাখা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুনকে কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পুলিশ স্টাফ ট্রেনিং স্কুল (পিএসটিএস), বেতবুনিয়া, রাঙ্গামাটিতে এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সারকে অতিরিক্ত ডিআইজি হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদায় পদায়ন করা হয়েছে।
এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পিটিসি রংপুরে, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে পুলিশ সুপার হিসেবে পুলিশ সদর দপ্তরে, সিআইডির বিশেষ পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় এবং এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া এসবির বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুর রহমান, ইনসার্ভিস ট্রেনিং সেন্টার ঝিনাইদহের কমান্ড্যান্ট মো. শহীদুল ইসলাম এবং পুলিশ টেলিকমের পুলিশ সুপার মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন