• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা :বাবুরহাট–মতলব বেড়ীবাঁধ–দাউদকান্দি সড়ক ১০.৩০ মিটার প্রশস্ত করার উদ্যোগ

ডেস্ক রিপোর্ট / ১০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬

চাঁদপুর জেলার বাবুরহাট থেকে মতলব বেড়ীবাঁধ সড়ক হয়ে কুমিল্লার দাউদকান্দি পর্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কটি স্ট্যান্ডার্ড-২ (১০.৩০ মিটার) লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার।

 

Screenshot

এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন পাঠাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত ২৮ জুন ২০২৬ তারিখের এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়।পত্রে উল্লেখ করা হয়, সংসদীয় আসন কুমিল্লা-১, চাঁদপুর-২ ও চাঁদপুর-৩-এর সংসদ সদস্যরা তাদের নির্বাচনী এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে বাবুরহাট থেকে মতলব বেড়ীবাঁধ সড়ক হয়ে দাউদকান্দি পর্যন্ত সড়কটি স্ট্যান্ডার্ড-২ (১০.৩০ মিটার) লেনে উন্নীত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন।আবেদনে বলা হয়, সড়কটির প্রশস্তকরণ বাস্তবায়িত হলে চাঁদপুর ও কুমিল্লা জেলার লাখো মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। একই সঙ্গে কৃষি ও মৎস্যপণ্য দ্রুত পরিবহন, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং সদস্য সচিব, মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলকে প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের পাশাপাশি এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে।
জানা গেছে, প্রস্তাবিত সড়কটি বাস্তবায়িত হলে চাঁদপুরের মতলব অঞ্চল এবং কুমিল্লার দাউদকান্দির মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যুক্ত হবে। পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প আঞ্চলিক সংযোগ আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টদের ধারণা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন