• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

সিংড়ায় ওপেন হাউজ ডে: পুলিশ-জনতার সম্পৃক্ততায় গুরুত্বারোপ

নিজস্ব সংবাদ দাতা / ৩২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মো. ইব্রাহিম আলী:

‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়া থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টায় সিংড়া থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, “পুলিশের মূল লক্ষ্য জনগণের সেবা নিশ্চিত করা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। ওপেন হাউজ ডে আয়োজনের উদ্দেশ্য হলো পুলিশ ও জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি করা।” তিনি সাধারণ মানুষকে নির্ভয়ে তাদের সমস্যা ও অভিযোগ সরাসরি পুলিশের কাছে তুলে ধরার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “নাটোর জেলাকে অপরাধ, মাদক ও সন্ত্রাসমুক্ত করতে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। তবে এ লক্ষ্য অর্জনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। পুলিশ কর্মকর্তারা সেগুলো গুরুত্বের সঙ্গে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন