• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সিংড়ায় ওপেন হাউজ ডে: পুলিশ-জনতার সম্পৃক্ততায় গুরুত্বারোপ সদরপুর সরকারি কলেজে ভূগোল বিভাগের নতুন প্রধানকে বরণ, ইংরেজি বিভাগের প্রভাষক শাহীন উদ্দিনকে বিদায় ইউরোপীয় ইউনিয়নের পলিটিক্যাল সেক্রেটারির সঙ্গে ছাত্র অধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় হাজার ইয়াবাসহ গ্রেফতার -১ স্বেচ্ছাসেবক দলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘিরে জোর আলোচনা তালামীয বিশ্বনাথ দক্ষিণ শাখার নতুন সভাপতি নূরুল, সম্পাদক নাজিম টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার ভারতের মদদপুষ্ট আওয়ামী ফ্যাসিবাদ দমনে কঠোর হোন: জাতীয় বিপ্লবী পরিষদ সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান, নির্মাণ হচ্ছে আধুনিক যাত্রীছাউনি মিশরকে সামনে রেখেই কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা শুরু মেসির

সদরপুর সরকারি কলেজে ভূগোল বিভাগের নতুন প্রধানকে বরণ, ইংরেজি বিভাগের প্রভাষক শাহীন উদ্দিনকে বিদায়

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী:

ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে একই দিনে অনুষ্ঠিত হয়েছে একদিকে নতুন বিভাগীয় প্রধানকে বরণ, অন্যদিকে একজন শিক্ষককে বদলিজনিত বিদায় সংবর্ধনা। মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) কলেজে এ উপলক্ষে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।এদিন কলেজের ভূগোল বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন প্রফেসর মো. এরফানুল হক শোয়ায়েব। যোগদান উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক এবং ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক সালমা আক্তার। এ সময় কলেজের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষকবৃন্দ আশা প্রকাশ করেন, তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বে ভূগোল বিভাগের শিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ হবে।

অপরদিকে, বদলিজনিত কারণে কলেজ থেকে বিদায় নেন ইংরেজি বিভাগের প্রভাষক শাহীন উদ্দিন। তাঁকে বিদায় শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. ইসমাইল হোসেন এবং প্রভাষক সৈয়দ আমিনুল হক।

বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, শাহীন উদ্দিন দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের কাছে একজন সৎ ও নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে পরিচিতি অর্জন করেছেন। কলেজে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁরা তাঁর নতুন কর্মস্থলে সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।

অন্যদিকে, নবাগত বিভাগীয় প্রধান প্রফেসর মো. এরফানুল হক শোয়ায়েব কলেজের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন এবং ভূগোল বিভাগের সার্বিক অগ্রগতিতে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।একই দিনে নতুন শিক্ষককে বরণ এবং একজন সহকর্মীকে বিদায় জানানোর মধ্য দিয়ে সদরপুর সরকারি কলেজে আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন