• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
১১ জুলাই জিয়া শিশু-কিশোর মেলার নবগঠিত কমিটির প্রথম সাংগঠনিক সভা টানা বৃষ্টিতে হাটহাজারীর বিভিন্ন এলাকা প্লাবিত, বিএনপির নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান* যশোরের শার্শায় কোটি টাকার সোনার বারসহ তৌফিকুর আটক কিশোরগঞ্জে বাবার মামলায় গ্রেফতারকৃত সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার যশোরের শার্শায় জাল সনদে শিক্ষক নিয়োগ মামলায় ইদ্রিস আলী কারাগারে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় রূপান্তর হচ্ছে বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মাদরাসার ২ শিক্ষার্থী নিহত, ব্যাপক হতাহতের আশঙ্কা

নিজস্ব সংবাদ দাতা / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

মোহাম্মদ হোসাইন:

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বর্ষণের জেরে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে মাটির নিচে চাপা পড়ে একটি মাদরাসার অন্তত দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। স্থানীয়দের আশঙ্কা, ধসে পড়া মাটির নিচে এখনও অর্ধশতাধিক শিশু ও শিক্ষার্থী আটকা পড়ে থাকতে পারে।

বুধবার (৮ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাব-ব্লক ‘এ-৩’ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই উখিয়াসহ কক্সবাজারের সীমান্ত এলাকায় তীব্র ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। বিকেল ৩টার দিকে বৃষ্টির তীব্রতা বাড়লে ক্যাম্প-৫-এর একটি সুউচ্চ পাহাড়ের বিশাল অংশ ধসে নিচে থাকা স্থানীয় একটি মক্তব ও মাদরাসার ওপর আছড়ে পড়ে। ঘটনার সময় মাদরাসাটিতে অর্ধশতাধিক শিক্ষার্থী পাঠরত অবস্থায় ছিল বলে জানা গেছে।

পাহাড়ধসের পরপরই স্থানীয় রোহিঙ্গা ও স্বেচ্ছাসেবীরা মাটিচাপা পড়াদের উদ্ধারে তাৎক্ষণিক তৎপরতা শুরু করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনার পরপরই প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে। এখন পর্যন্ত দুজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত পাঁচজনকে। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা এখনও জোরদারভাবে চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন