• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
লোহাগাড়ায় ভয়াবহ বন্যা-পরবর্তী মাননীয় অর্থমন্ত্রীর সফর সফল ও সার্থকভাবে সম্পন্ন হয়েছে পদ্মা ওআড়িয়াল খাঁ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এমপি শহিদুল বল্লী ইউনিয়নে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের করে দোকান ভাঙ্গচুরের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১ উদয়নমোড়-রেলস্টেশন গেট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র সিংড়ায় কৃষিজমি কেটে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা ডিজিটাল সংবাদ মাধ্যমে বৈচিত্রতা নিয়ে ‘খবরের কণ্ঠস্বর’-এর যাত্রা শুরু আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের মৌসুমি ফল উৎসব-২০২৬ শাপলা চত্বরের হত্যাযজ্ঞে ৫৮ নিহতের পরিচয় মিলেছে

জলবায়ু মোকাবিলায় নাঙ্গলমোড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ হলো উন্নতমানের চারা

নিজস্ব সংবাদ দাতা / ৩৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উদ্যোগে এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্পের অংশ হিসেবে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) সংসদীয় আসনের নাঙ্গলমোড়া ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

“গ্রীন নাঙ্গলমোড়া” গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে মাননীয় সংসদ সদস্য ও ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপির পক্ষে স্থানীয় জনগণের মাঝে জিপিএস-মানসম্পন্ন ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য, নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আলহাজ লায়ন সালাউদ্দিন আলী, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বখতিয়ারুল ইসলাম বাচ্ছু, চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক সেলিম হাসান, নাঙ্গলমোড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ এবং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নাঙ্গলমোড়া গড়ে তুলতে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আরও বলেন, একটি গাছ শুধু পরিবেশই রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর আবাস নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা উপস্থিত সকলের প্রতি বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান, যাতে নাঙ্গলমোড়াকে একটি সবুজ, সমৃদ্ধ ও পরিবেশবান্ধব ইউনিয়নে পরিণত করা সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন