• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

পার্বতীপুরে জমি সংক্রান্তবিষয়ে সংখ্যালঘু পরিবারের সদস্যর উপর হামলা

নিজস্ব সংবাদ দাতা / ২১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

৪ অক্টোবর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
দিনাজপুর প্রতিনিধি :সকালে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপপুর ইউনিয়নেরর তাজনগর দাগলাগঞ্জ বাজারে মেইনরোড সংলগ্ন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তির উপর হামলা হয়েছে বলে জানা যায়।
আহত চানা ঠাকুর(৬৫) উপজেলার দাগলাঞ্জ বাজারের বাসিন্দা। আহতের ছেলে সন্তোষ ঠাকুর (৩৫) জানান, এলাকার প্রভাবশালী ব্যক্তি নজরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধীতা চলছে।
আজ রোববার সকালে তার বাবা বাড়ির থেকে বের হলে তাকে ১৫-২০ জন লোক ধরে নিয়ে যায় এবং মাঠের মাঝে বসিয়ে রাখে।পরে তারা চানা ঠাকুরের উপর হামলা চালায়। এসময় হামলাকারীদের লাঠির আঘাতে চানা ঠাকুর গুরুতর আহত হন। এছাড়া হামলাকারীরা তার বাড়িতে আসা শ্রমিকদদের ভয় দেখিয়ে কাজ থেকে তাড়িয়ে দেয়।
আহত চানা ঠাকুর জানান, সকালে প্রথম দফায় হামলাকারীদের সাথে কথা কাটাকাটি হলে নজরুল ও নুর ইসলাম দুই ভাই লোকজন নিয়ে চানা ঠাকুরের উপর হামলা চালায়।
আহত চানা ঠাকুরের ভাগ্নে ফোন করে জানায়, এই জমি নিয়ে আজ বহু দিন ধরে আদালতে মামলা চলছে।কিছুদিন আগে এসপি স্যার এ বিরোধীতা নিয়ে একটি সমঝোতা রায় ঘোষণা করলে দুই পক্ষই তা মেনে নেয়। কিন্তু পরবর্তীকালে হামলাকারীরা তা মেনে নিতে অস্বীকার করেন। তারা বার বার চানা ঠাকুর ও তার পরিবারের উপর হামলা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বাজারের পার্শে সন্তোষ ঠাকুরের জমি রয়েছে। এ জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে থানায় ও স্থানীয় পর্যায়ে কয়েক দফা সালিস বৈঠকও হয়। তবে শেষ পর্যন্ত কোনো সুরাহা হয়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন