আব্দুর রশিদ:
“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় গিয়ে মিলিত হয়।
পরে পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা জেলার সহকারী পরিচালক সৌমেন মৈত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ. এম. রহমাতুল্লাহ পলাশ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬, সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ মো. আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার এবং গণপূর্ত বিভাগ, সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী কাওসার মো. আব্দুল ওয়াহেদ প্রমুখ।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা মহিলা অধিদপ্তর, সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সময় টিভির জেলা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব তৈয়েব হাসান বাবু, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমান এবং সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রকৃতি ও পরিবেশবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় প্রশাসনিক কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরার কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ পরিবেশ-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।