ঢাকা   ০২:৩০:২৫ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কবি এম. এরশাদুর রহমান রচিত ‘কবিতায় আল্লামা ইসহাক (রা.)’ শীর্ষক গ্রন্থটি খুব শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে

Reporter Name
  • Update Time : Thursday, July 9, 2026,
  • 111 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ হোসাইন:

আল্লামা ইসহাক (রা.)-এর জীবন, কর্ম, আদর্শ ও অবদানকে কবিতার ভাষায় তুলে ধরার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে আল্লামা ইসহাক ফাউন্ডেশন এবং আল্লামা ইসহাক (রা.)-এর পরিবারের সদস্যরা। তারা এ মহতী উদ্যোগের জন্য কবি এম. এরশাদুর রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে গ্রন্থটির সফল প্রকাশ এবং ব্যাপক পাঠকপ্রিয়তা কামনা করেছেন।

ফাউন্ডেশন ও পরিবারের পক্ষ থেকে দেশ-বিদেশের পাঠক, গবেষক, সাহিত্যপ্রেমী এবং শুভানুধ্যায়ীদের প্রতি গ্রন্থটি প্রকাশের পর সংগ্রহে রাখার এবং অন্যদেরও সংগ্রহে রাখতে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ‘কবিতায় আল্লামা ইসহাক (রা.)’ গ্রন্থটি আল্লামা ইসহাক (রা.)-এর জীবন, চিন্তা-চেতনা ও আদর্শ সম্পর্কে নতুন প্রজন্মসহ সর্বস্তরের পাঠকের মধ্যে আগ্রহ সৃষ্টি করবে এবং বাংলা ইসলামী সাহিত্যভাণ্ডারে একটি মূল্যবান সংযোজন হিসেবে স্থান করে নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি