ঢাকা   ১২:১০:০৪ এএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চর কাঠালিয়া কুহিনুর হত্যা মামলার আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Friday, October 30, 2026,
  • 2 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মেঘনায় আলোচিত চর কাঠালিয়া কুহিনুর হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি শাহআলম প্রকাশ ফারুককে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটে তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মেঘনা ও তিতাস থানা পুলিশের যৌথ সহযোগিতায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার শাহআলম প্রকাশ মো. ফারুক তিতাস উপজেলার ৯ নম্বর মজিদপুর ইউনিয়নের চর কাঠালিয়া (নতুন বাটারা) গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মৃত খোরশেদ মিয়া এবং মা সাফিয়া বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই ২০২৬ তারিখে মেঘনা থানায় দায়ের করা ১৮ নম্বর হত্যা মামলায় তিনি এজাহারনামীয় ২ নম্বর আসামি। মামলায় হত্যা, হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও লুটপাটসহ দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি