ঢাকা   ০২:৩০:৪১ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় রূপান্তর হচ্ছে

Reporter Name
  • Update Time : Thursday, July 9, 2026,
  • 131 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নয়ন হোসেন:

জনতার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম এমপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হরিপুরবাসী।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলার স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হবে এবং সাধারণ মানুষ আরও উন্নত চিকিৎসাসেবা লাভ করবেন।

জানা গেছে, দেশের বিভিন্ন উপজেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে মোট ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। এর অংশ হিসেবে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও এ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।

বর্তমানে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ তুলনামূলক বেশি হওয়ায় শয্যা সংকটসহ নানা সমস্যার সম্মুখীন হতে হয়। ১০১ শয্যায় উন্নীত হলে হাসপাতালের ধারণক্ষমতা বৃদ্ধি পাবে, রোগীরা সহজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এবং চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে হরিপুরের মানুষের দাবি ছিল হাসপাতালের শয্যা সংখ্যা ও চিকিৎসাসুবিধা বৃদ্ধি করা। এ উদ্যোগ বাস্তবায়িত হলে উপজেলার কয়েক লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন।

স্বাস্থ্যসংশ্লিষ্টরা মনে করছেন, হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত হওয়ার ফলে জনবল বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং বিশেষায়িত সেবা চালুর সুযোগ সৃষ্টি হবে, যা হরিপুরের স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তন আনবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি