• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নিখোঁজের দুই দিন পর ঢাকা থেকে উদ্ধার জুয়েল রানা দাউদকান্দিতে পৃথক অভিযানে ৯ আসামি গ্রেপ্তার জনস্বার্থে সাংবাদিকতার মূল্য: তানভীর হাসান তানুকে স্মরণ করে আকতারুল ইসলাম আক্তার দরিদ্র শিক্ষার্থী, বেকার ও দুর্যোগপীড়িত মানুষের কল্যাণে কাজ করবে মেইজ ফাউন্ডেশন ফরিদপুরের ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বহু হতাহতের আশঙ্কা লোহাগাড়ার বন্যাদুর্গত মানুষের পাশে বিএনপি নেতা সাজ্জাদুর রহমান চৌধুরী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত ঠাকুরগাঁওয়ের মালেকা মোকাররমা মলি বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন নাজমুল মোস্তফা আমিন নজরুলের সমাজচিন্তা: তারুণ্যের আত্মপাঠ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই দেখিয়ে দিয়েছে, আওয়ামী লীগ একটি কাপুরুষের দল’:নাজমুল হাসানের 

দাউদকান্দিতে পৃথক অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক বিশেষ অভিযানে ডাকাতি, চুরি, মারামারি মামলা এবং জিআর পরোয়ানাভুক্তসহ ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে আন্তঃজেলা স্বর্ণচোর চক্রের সদস্যও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দাউদকান্দি মডেল থানা সূত্রে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের দিকনির্দেশনায় চট্টগ্রামের হাটহাজারী এবং কুমিল্লার বুড়িচং, সদর দক্ষিণ ও কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি ও চুরি মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মো. আলাউদ্দিন (৩০), মো. আনিছ (২৯), মো. আলী আক্কাস (৩৫), সুমন (৩০), মো. রবিউল আওয়াল (৩৭) এবং মো. করিম ওরফে আব্দুল মতিন (২৯)।

পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন গৌরীপুর বাজার ও সুনামগঞ্জে সংঘটিত স্বর্ণ চুরির ঘটনায় জড়িত। এছাড়া মো. আলাউদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি এবং মো. আনিছের বিরুদ্ধে ১৭টি স্বর্ণ চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

এদিকে পৃথক অভিযানে মারামারি মামলার আসামি মো. আলম (৫৫) ও তাঁর স্ত্রী ফাতেমা বেগম (৪৫)-কে জিংলাতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে চরকখোলা এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রুবেল (২৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে দুটি জিআর পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সব আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন