ঢাকা   ১১:১৮:৫৩ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Sunday, July 12, 2026,
  • 135 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো. আশরাফুল ইসলাম আকন্দ:

গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের কিসামত মালিবাড়ি মধ্যপাড়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মো. উজ্জ্বল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তার কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৭০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানটি গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) নেতৃত্বে পরিচালিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি