• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম আহমেদ দুই দিন নিখোঁজের পর মেঘনায় উদ্ধার শিশু, পরিবারের কাছে হস্তান্তর বরুড়ায় জরুরি মেডিকেল টিম মাঠে নামল বন্যা প্রতিরোধে রেসকিউ ও চিকিৎসাসেবা ত্বরান্বিত ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত নারী সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবারকে ২৫ লাখ টাকার চেক প্রদান সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে নজর কাড়ল আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কুমিল্লার লাবিবের এআইয়ে এশিয়া জয়, স্বপ্ন এখন বিশ্বজয়ের কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শার্শায় ছাত্রদল নেতা চয়নের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতে ১৮টি মোটরসাইকেল নিলামে উঠবে

সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে নজর কাড়ল আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়

নিজস্ব সংবাদ দাতা / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মো. ইব্রাহিম আলী:

নাটোরের সিংড়া উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম আয়েশের আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও বিদ্যালয়টির দুই শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে এলাকাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি করেছে।

এবারের বৃত্তি পরীক্ষায় বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আহসান আলী। সে আয়েশ পশ্চিমপাড়ার বাসিন্দা এবং উপজেলার বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. হানিফুর রহমানের ছেলে।

অন্যদিকে, সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে মোছা. জান্নাতুল। সে আয়েশ মাঠপাড়ার বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্কশপ ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনের মেয়ে।

প্রত্যন্ত গ্রামের একটি বিদ্যালয় থেকে এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এলাকাবাসীর মতে, সীমিত সম্পদের মধ্যেও সঠিক দিকনির্দেশনা, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপালী খাতুন বলেন, “আমাদের বিদ্যালয়টি একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এখানে শহরের মতো আধুনিক সুযোগ-সুবিধা না থাকলেও শিক্ষার্থীদের মেধা ও শিক্ষকদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। নিয়মিত পাঠদান, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের সচেতনতার ফলেই আজকের এই সাফল্য এসেছে।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, এই অর্জন আয়েশ গ্রামের অন্যান্য শিক্ষার্থীদেরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন