• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বরুড়ায় জরুরি মেডিকেল টিম মাঠে নামল বন্যা প্রতিরোধে রেসকিউ ও চিকিৎসাসেবা ত্বরান্বিত ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেলের ধাক্কায় নিহত নারী সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবারকে ২৫ লাখ টাকার চেক প্রদান সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে নজর কাড়ল আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কুমিল্লার লাবিবের এআইয়ে এশিয়া জয়, স্বপ্ন এখন বিশ্বজয়ের কাতারের সাবেক আমিরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শার্শায় ছাত্রদল নেতা চয়নের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতে ১৮টি মোটরসাইকেল নিলামে উঠবে চুরির মামলায় সাফল্যের জন্য পুরস্কৃত ওসি আমান ও এসআই রতন সেনাপ্রধান গ্রীষ্মকালীন প্রশিক্ষণের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন

সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবারকে ২৫ লাখ টাকার চেক প্রদান

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মো. মাহমুদুল হাসান বাবু:

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচটি পরিবারকে ২৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। রোববার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাতে সহায়তার চেক তুলে দেন।

চেক প্রদান উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), পঞ্চগড় সার্কেল এ অনুষ্ঠানের আয়োজন করে। বিআরটিএর আর্থিক সহায়তা তহবিল ট্রাস্টি বোর্ড থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. ইমাম রাজী টুলু, বিআরটিএর সহকারী পরিচালক আলি আহসান মিলন, মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘোটক, জেলা মোটর মালিক সমিতির সভাপতি মতিয়ার রহমান, পঞ্চগড় পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৬৪)-এর সাধারণ সম্পাদক আকবর হোসেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ সময় পাঁচটি পরিবারকে ২৫ লাখ টাকার চেক দিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিআরটিএ সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলায় গত পাঁচ মাসে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় কয়েকজন নিহত হন। পরে নিহতদের পরিবার বিআরটিএ কার্যালয়ে আর্থিক সহায়তার জন্য আবেদন করেন। তাঁদের আবেদনের ভিত্তিতে আর্থিক সহায়তা তহবিল ট্রাস্টি বোর্ড থেকে আবেদন মঞ্জুর করা হয়। সড়ক দুর্ঘটনায় নিহতদের পাঁচটি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। চেকপ্রাপ্ত নিহত পরিবারের সদস্যরা হলেন— মো. আল আমিন, মো. আজাদ হোসেন, মো. আজাদ হোসেন, মোছা. সাজেদা আক্তার এবং রিক্তা রানী।

এ ছাড়া, সম্প্রতি জেলায় সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের এক কোটি ৮৫ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

পঞ্চগড় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন বলেন, “সরকার সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে সব সময় রয়েছে। তাঁদের খোঁজখবর নেওয়া হয়। সড়ক দুর্ঘটনা মোটেও কাম্য নয়। তবে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য এই অর্থ প্রদান করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন