• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আনোয়ারায় বন্যার কারণ অনুসন্ধানে দ্রুত ব্যবস্থা নেবে সরকার গজারিয়ায় ইয়াবাসহ বিল্লাল আটক, তিন মাসের কারাদণ্ড সাঁথিয়ায় বর্ষীয়ান সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুদ দাইন সরকার লাঞ্ছিত ডিএসসিসি প্রশাসকের সাথে ঢাকা-৪ ও ৫ এমপির মতবিনিময় বিস্কুটের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান, নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস আশুলিয়ায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে মাদকবিরোধী মিছিল-সমাবেশ, কঠোর ব্যবস্থার দাবি সরফভাটায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

কুতুবদিয়ায় ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার, জীবিত ফিরলেন ৭

নিজস্ব সংবাদ দাতা / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মোহাম্মদ হোসাইন:

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে পাঁচ জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রলারে থাকা অপর সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলারটির ভেতর থেকে নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— কুতুবদিয়ার দক্ষিণ আমজাখালী এলাকার নাছির উদ্দীন (২০), আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮) এবং পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের নাছির উদ্দীন (২১), মো. করিম (২১) ও আইয়ুব মনি (২০)।

স্থানীয়দের বরাতে কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ জানান, রোববার (১২ জুলাই) সন্ধ্যায় কুতুবদিয়ার স্থানীয় নুরুল আবছারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ১২ জন মাঝি-মাল্লাকে নিয়ে গভীর সাগরের উদ্দেশ্যে রওনা দেয়। সোমবার ভোরে সাগরে হঠাৎ বৈরী আবহাওয়া ও ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

দুর্ঘটনার পর ট্রলারে থাকা সাত জেলে সাগরে ভেসে জীবিত উদ্ধার হলেও অপর পাঁচজন নিখোঁজ হন। পরে স্থানীয় জেলে ও প্রশাসনের যৌথ উদ্ধার অভিযানে সন্ধ্যার দিকে ডুবে যাওয়া ট্রলারটির ভেতর থেকে নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়।

এ মর্মান্তিক দুর্ঘটনায় কুতুবদিয়া ও পেকুয়া উপকূলীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন