• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে রাতের খাবার বিতরণ নাজমুল মোস্তাফা আমিনের নির্দেশনায় লোহাগাড়ায় ১০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ গজারিয়ায় এক রাতে ডাকাতি-চুরি, ১০ লাখ টাকার ক্ষতির দাবি কুতুবদিয়ায় ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার, জীবিত ফিরলেন ৭ মেঘনায় ফার্নিচারের দোকানে ছিনতাই, গ্রেপ্তার ১ রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস

মেঘনায় ফার্নিচারের দোকানে ছিনতাই, গ্রেপ্তার ১

মেঘনা প্রতিনিধি / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় একটি অস্থায়ী ফার্নিচারের দোকানে ঢুকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৩ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মানিকারচর ইউনিয়নের মানিকারচর বাজারের বেলবাগ এলাকায় আব্দুল আলীর জায়গায় অবস্থিত একটি অস্থায়ী ফার্নিচারের দোকানে অনধিকার প্রবেশ করে সজিব (৩০) নামে এক ব্যক্তি। তিনি দোকান থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় দোকানের ভাড়াটিয়া ও বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বাসিন্দা, বর্তমানে মানিকারচরে বসবাসকারী মো. লিটন মণ্ডল (৩৪) বাদী হয়ে মেঘনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত সজিবকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় মেঘনা থানায় ১৩ জুলাই ২০২৬ তারিখে মামলা নম্বর-১১ দায়ের করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩৯২ ও ৪৬১ ধারায় রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে বিচারার্থে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন