• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ভোলায় বিএনপি বাজারে আগুন, পুড়ে ছাই দুই দোকান নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে রাতের খাবার বিতরণ নাজমুল মোস্তাফা আমিনের নির্দেশনায় লোহাগাড়ায় ১০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ গজারিয়ায় এক রাতে ডাকাতি-চুরি, ১০ লাখ টাকার ক্ষতির দাবি কুতুবদিয়ায় ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার, জীবিত ফিরলেন ৭ মেঘনায় ফার্নিচারের দোকানে ছিনতাই, গ্রেপ্তার ১ রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ

কুতুবদিয়ায় ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার, জীবিত ফিরলেন ৭

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মোহাম্মদ হোসাইন:

কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে পাঁচ জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রলারে থাকা অপর সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলারটির ভেতর থেকে নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— কুতুবদিয়ার দক্ষিণ আমজাখালী এলাকার নাছির উদ্দীন (২০), আলী আকবর ডেইল হায়দারপাড়ার কামাল (৪৮) এবং পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের নাছির উদ্দীন (২১), মো. করিম (২১) ও আইয়ুব মনি (২০)।

স্থানীয়দের বরাতে কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফারুক আহমেদ জানান, রোববার (১২ জুলাই) সন্ধ্যায় কুতুবদিয়ার স্থানীয় নুরুল আবছারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার ১২ জন মাঝি-মাল্লাকে নিয়ে গভীর সাগরের উদ্দেশ্যে রওনা দেয়। সোমবার ভোরে সাগরে হঠাৎ বৈরী আবহাওয়া ও ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

দুর্ঘটনার পর ট্রলারে থাকা সাত জেলে সাগরে ভেসে জীবিত উদ্ধার হলেও অপর পাঁচজন নিখোঁজ হন। পরে স্থানীয় জেলে ও প্রশাসনের যৌথ উদ্ধার অভিযানে সন্ধ্যার দিকে ডুবে যাওয়া ট্রলারটির ভেতর থেকে নিখোঁজ পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়।

এ মর্মান্তিক দুর্ঘটনায় কুতুবদিয়া ও পেকুয়া উপকূলীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন