• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু, ৫৪ স্টলে নানা পণ্যের সমাহার আধুনগরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে সিএনজিতে যাত্রীবেশে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সহায়তা বিতরণ সুশিক্ষায় শিক্ষিত হলে এখান থেকেই আগামীর নেতৃত্ব উঠে আসবে: হুমাম কাদের প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক নিল নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আইমান কানিতা অষ্টগ্রামে জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সুশিক্ষায় শিক্ষিত হলে এখান থেকেই আগামীর নেতৃত্ব উঠে আসবে: হুমাম কাদের

নিজস্ব সংবাদ দাতা / ৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, “সুশিক্ষায় শিক্ষিত হলে এখান থেকেই আগামীর নেতৃত্ব উঠে আসবে। ভবিষ্যতের মন্ত্রী-এমপি হয়তো আজ এখানেই বসে আছে। তাই এখন থেকেই মনোযোগ দিয়ে বেশি বেশি পড়াশোনা করতে হবে।”

বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বিআইজেডএইচ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা লিপি রাণী ঘোষ।

হুমাম কাদের চৌধুরী বলেন, রাঙ্গুনিয়ার শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগ প্রশংসনীয়। তিনি বলেন, “রাঙ্গুনিয়ায় একটি ভালো টিম নিয়ে কাজ করছি। উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রীকে দেখাতে চাই, রাঙ্গুনিয়ায় শিক্ষার মান কতটা এগিয়েছে।”

তিনি আরও বলেন, বিদ্যালয়ে সুন্দর খেলার মাঠ রয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে জীবনে সফল হতে হলে পড়াশোনার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ভালোভাবে পড়াশোনা করলে কেউ ভালো চাকরি করবে, কেউ সফল উদ্যোক্তা বা ব্যবসায়ী হবে। আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের দক্ষ নেতৃত্ব গড়ে উঠবে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন