• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
পাবনা শহরের যানজট নিরসনে তিন সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কম্পিউটার প্রশিক্ষণের বিকল্প নেই: ইউএনও জাহিদ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু, ৫৪ স্টলে নানা পণ্যের সমাহার আধুনগরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজশাহীতে সিএনজিতে যাত্রীবেশে ছিনতাই, ১৮ ঘণ্টার মধ্যেই মূল হোতাসহ দুইজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান বিশ্বনাথে শাহ ফাউন্ডেশনের উদ্যোগে চিকিৎসা সহায়তা বিতরণ সুশিক্ষায় শিক্ষিত হলে এখান থেকেই আগামীর নেতৃত্ব উঠে আসবে: হুমাম কাদের

রোসাইপাড়া মসজিদ সড়কের নির্মাণকাজ পরিদর্শন

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রোসাইপাড়া মসজিদ সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেছেন স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা নির্মাণকাজের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ হারুন, পোমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলমগীর ড্রাইভার, পোমরা ইউনিয়ন যুবদলের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য সদস্য (মেম্বার) প্রার্থী ওমর ফারুকসহ স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সড়কের নির্মাণকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন