• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ দাউদকান্দিতে ১ কোটি টাকার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ প্রবাসযাত্রার প্রাক্কালে সাংবাদিক সাব্বির হাসানকে সংবর্ধনা, আবেগঘন বিদায় সদরপুরে জুলাই বিপ্লব স্মরণে ‘জ্বলজ্বলে জুলাই’ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পীরগাছায় উপজেলা বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ বিক্ষোভ মিছিল গাইবান্ধায় ছিনতাইকৃত ২২ মোবাইল উদ্ধার, তিনজন গ্রেপ্তার সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম শিবগঞ্জে ‘সবুজায়ন বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি

পর্তুগাল থেকে দেশে ফিরে বিমানবন্দরে অভ্যর্থনায় সিক্ত হলেন তালুকদার গিয়াস উদ্দিন

নিজস্ব সংবাদ দাতা / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

আফজাল মিয়া

দীর্ঘদিন পর ইউরোপের দেশ পর্তুগাল থেকে নিজ মাতৃভূমিতে পদার্পণ করতেই সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার মো. গিয়াস উদ্দিন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরে পৌঁছালে খাজাঞ্চী ইউনিয়নবাসী এবং বিশ্বনাথ উপজেলা ও স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীরা জানান, খাজাঞ্চী ইউনিয়নের জনমানুষের সুখে-দুঃখে তালুকদার মো. গিয়াস উদ্দিন সর্বদাই পাশে ছিলেন। ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে এলাকার সার্বিক উন্নয়ন ও সমাজসেবায় তার অবদান অনস্বীকার্য।

তার দেশে ফেরায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সংবর্ধনা শেষে খাজাঞ্চীবাসী ও নেতাকর্মীদের উদ্দেশে আবেগাপ্লুত কণ্ঠে তালুকদার মো. গিয়াস উদ্দিন বলেন, “এলাকাবাসীর ভালোবাসায় আমি অভিভূত। প্রিয় মাতৃভূমি ও খাজাঞ্চী ইউনিয়নের মানুষের কল্যাণেই আমার পথচলা। আপনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছেন, তা আমি এবং আমার পরিবার চিরদিন মনে রাখব।”

তিনি আরও বলেন, “আমি জননেতা এম. ইলিয়াস আলীর হাত ধরে রাজনীতিতে এসেছি। আমরা ইলিয়াস সৈনিকেরা এম. ইলিয়াস আলীর প্রত্যাবর্তনের অপেক্ষায় এখনও অপেক্ষমাণ রয়েছি। ইলিয়াস আলীর একটি স্বপ্ন ছিল, অবহেলিত বিশ্বনাথ-ওসমানীনগর তথা আমাদের খাজাঞ্চী ইউনিয়নের প্রতিটি গ্রামীণ রাস্তার উন্নয়ন করা। তিনি দীর্ঘদিন ধরে গুম রয়েছেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় উন্নয়ন হয়নি। আমরা এখন লুনা (ম্যাডাম) এমপি পেয়েছি। তাই আমরা আশাবাদী, ইলিয়াস আলীর অসমাপ্ত কাজ লুনা-ইলিয়াস সম্পন্ন করতে সক্ষম হবেন। আগামীতে যদি দল, লুনা-ইলিয়াস এবং দলের পক্ষ থেকে আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমি চেয়ারম্যান নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি নিয়ে দেশে এসেছি। আমি আশাবাদী, আজকের তারুণ্যের জোয়ারের তরুণেরা যদি আমার পাশে থাকে এবং আমার মুরব্বিয়ানরা যদি আমার মাথার ছায়া হিসেবে থাকেন, ইনশাআল্লাহ সব প্রতিকূলতার অবসান হবে। আগামী দিনেও আমরা সবাই একসঙ্গে বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়নের উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব।”

এসময় বক্তব্য দেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ খান এবং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান।

অভ্যর্থনা জানানো শেষে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে নিয়ে একটি সুবিশাল মোটরবাইক ও গাড়িবহরসহ এলাকার উদ্দেশে রওয়ানা হন। এসময় খাজাঞ্চী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন