• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড নেত্রকোনায় তিন সন্তানের জননীকে নিয়ে পালানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা রাণীশংকৈলে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রামগতি প্রেসক্লাবে নতুন নেতৃত্ব, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার কামাল চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা বদলগাছীতে খালে গোসলে নেমে তলিয়ে গেলেন স্বামী, বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু শ্রীমঙ্গলে র‍্যাবের পৃথক অভিযানে ৫৭ বোতল মদ উদ্ধার, গ্রেপ্তার ১ বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল তালায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চিকিৎসক বদলি ও নৈশপ্রহরী বরখাস্তের ঘোষণা

শ্রীমঙ্গলে র‍্যাবের পৃথক অভিযানে ৫৭ বোতল মদ উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদ দাতা / ৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

অন্তর মিয়া:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুটি অভিযান চালিয়ে ৫৭ বোতল (৫৭ লিটার) দেশীয় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের মদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এ সময় প্রমোদ ভৌমিক (৫৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত প্রমোদ ভৌমিক শ্রীমঙ্গল থানার মৃত মানিক ভৌমিকের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে র‍্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প)-এর একটি আভিযানিক দল শ্রীমঙ্গলের কালীঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে প্রমোদ ভৌমিককে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২৫ বোতল (২৫ লিটার) দেশীয় মদ উদ্ধার করা হয়।

এদিকে একই রাতে আনুমানিক ১১টা ৩৫ মিনিটে কালীঘাট ইউনিয়নের একটি চা বাগানে দ্বিতীয় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৩২ বোতল (৩২ লিটার) দেশীয় মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে র‍্যাবের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে র‍্যাবের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন