• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আনোয়ারা চায়না ইকোনমিক জোনে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী কুবিতে মার্কেটিং বিভাগের উদ্যোগে ‘উদ্যোক্তা মেলা’ গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধ, গাছ কাটার অভিযোগ; বৃদ্ধাকে মারধর ও শ্লীলতাহানির দাবি সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ নেতার পদত্যাগ প্রাথমিক শিক্ষায় নতুন নীতিমালা ও মূল্যবোধভিত্তিক কারিকুলাম প্রণয়নের কাজ চলছে: প্রতিমন্ত্রী রাণীশংকৈলে দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ সইতে না পেরে ইউপি সদস্যের আত্মহত্যা নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সৎ ও জনবান্ধব ইউএনও রাকিবুল হাসানের বদলির আদেশে রানীনগরে হতাশা জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চপর্যায়ের সভা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

আসন্ন নাঙ্গলমোড়া ইউনিয়ন নির্বাচনে জনআস্থার প্রতীক বখতিয়ারুল ইসলাম বাচ্ছু

নিজস্ব সংবাদ দাতা / ২৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:

আসন্ন নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রত্যাশী ও হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বখতিয়ারুল ইসলাম বাচ্ছুকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই বাড়ছে। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের কারণে ইউনিয়নের অনেকের কাছে তিনি জনআস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বৈরাচারবিরোধী আন্দোলনের শুরু থেকেই তিনি রাজপথে সক্রিয় ছিলেন। প্রায় ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের পাশাপাশি দলীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। দলের দুঃসময়ে মাঠে থেকে সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রেও তিনি অবদান রেখেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানান।
স্থানীয়দের মতে, ৫ আগস্ট-পরবর্তী সময়ে বখতিয়ারুল ইসলাম বাচ্ছু মানবিক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হন। বিশেষ করে সাম্প্রতিক বন্যার সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ ও সহায়তা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্দেশনা এবং হাটহাজারী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য ও নাঙ্গলমোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ লায়ন সালাউদ্দিন আলীর নেতৃত্বে পরিচালিত বন্যাদুর্গতদের সহায়তা কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এসব কর্মকাণ্ড স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা যায়।
এ বিষয়ে বখতিয়ারুল ইসলাম বাচ্ছু বলেন, “জনগণের কল্যাণে রাজনীতি করাই আমার লক্ষ্য। মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমার অঙ্গীকার। নাঙ্গলমোড়ার প্রতিটি মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের একটি মূল্যবান ভোট আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দেবে। সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও উন্নয়নসমৃদ্ধ নাঙ্গলমোড়া গড়ে তোলাই আমার লক্ষ্য।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন