• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
এলেঙ্গায় ফ্লাইওভারের পাইলিংয়ে গ্যাসলাইন ফেটে ১৮ হাজার পরিবারে গ্যাস সরবরাহ বন্ধ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গোয়াইনঘাটে স্টেলিংয়ের মানববন্ধনের ঘোষণা চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ বিএমএসএফ কক্সবাজার জেলা শাখার সভাপতি জসিম, সম্পাদক নাজিম পীরগাছায় বেকার নারীদের আত্মকর্মসংস্থানে ৮টি সেলাই মেশিন বিতরণ ৩২ কোটি ৭২ লাখ ১৭ হাজার টাকার মাদক ধ্বংস করল ৬০ বিজিবি মাছিমনগরে গৃহবধূ হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার সদরপুরের আটরশিতে হাতি দিয়ে চাঁদা তোলার সময় এক শিশু নিহত হাবিলাসদ্বীপে খালের মুখে বাঁধ দিয়ে আশীষের রাস্তা নির্মাণ; পুরো গ্রাম জলাশয়ে পরিণত

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ নেতার পদত্যাগ

নিজস্ব সংবাদ দাতা / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

আব্দুর রশিদ:

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে আটজন নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা হলেন—সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি শেখ সাঈদ আহমেদ রঞ্জু, সহসভাপতি মো. জিয়ারুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. তৌহিদুজ্জামান বাবলু, কার্যকরী সদস্য আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু), মো. আবু হাসান, মো. নুরুজ্জামান জামু, শেখ শাহাজাহান আলী ও মো. দেলোয়ার হোসেন সুজন।

আজ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতি (রেজি. নং-১২৮০) গত ২৯ নভেম্বর ২০২৫ তারিখে সাধারণ সভায় কণ্ঠভোটের মাধ্যমে ১৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি অনুমোদন করে। কিন্তু পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের পছন্দমতো কর্মকর্তাদের নিয়ে আট সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে শ্রম অধিদপ্তর, খুলনা থেকে অনুমোদন নিয়ে আসেন। এ বিষয়ে তারা কেউ অবহিত ছিলেন না বলে পদত্যাগপত্রে দাবি করা হয়েছে।

তারা আরও দাবি করেন, বিষয়টি সভাপতি ও সাধারণ সম্পাদককে একাধিকবার অবহিত করা হলেও তারা এতে কোনো কর্ণপাত করেননি; বরং সময়ক্ষেপণ করেছেন।

পদত্যাগপত্রে আরও বলা হয়, সাধারণ সভায় অনুমোদিত ১৯ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে তিনজন কর্মকর্তা এবং শ্রম অধিদপ্তর, খুলনা থেকে অনুমোদিত নয় সদস্যবিশিষ্ট কমিটির একজন কর্মকর্তার কোনো গাড়ি নেই। গাড়ি না থাকা সত্ত্বেও তাদের সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কর্মকর্তা পদে বহাল রাখা হয়েছে বলে অভিযোগ করেন পদত্যাগকারীরা।

পদত্যাগকারীরা বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের কথিত ‘অসাংগঠনিক কর্মকাণ্ডের’ কারণে তারা কমিটির নিজ নিজ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন এবং পুরো কমিটিকে প্রত্যাখ্যান করছেন।

পদত্যাগকারী আট কর্মকর্তা সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক বরাবর লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন