• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাসিরনগরে চরম বিদ্যুৎ সংকট, লাগামহীন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন মেঘনায় ফ্যামিলি কার্ড শুমারিতে মৌখিক পরীক্ষা বুধবার চাঁপাইনবাবগঞ্জে ১০ গ্রাম হেরোইন ও ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ পুলিশ পরিচয়ে প্রতারণা রুখতে সবার প্রতি সতর্কবার্তা এতিম শিক্ষার্থীর চোখে শুকায় না অশ্রু জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামির জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ দুইজন আটক নেত্রকোনায় ভুয়া দলিলে নামজারি করেও উপজেলার শ্রেষ্ঠ উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোস্তাফিজ টঙ্গী-কালীগঞ্জ সড়কের পাশে ময়লার ভাগাড়, তীব্র দুর্গন্ধে চরম জনদুর্ভোগ কুমিল্লা জেলা পুলিশের কল্যাণ সভায় অর্থ পুরস্কার প্রদান

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ নেতার পদত্যাগ

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

আব্দুর রশিদ:

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে আটজন নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীরা হলেন—সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কার্যকরী সভাপতি শেখ সাঈদ আহমেদ রঞ্জু, সহসভাপতি মো. জিয়ারুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. তৌহিদুজ্জামান বাবলু, কার্যকরী সদস্য আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু), মো. আবু হাসান, মো. নুরুজ্জামান জামু, শেখ শাহাজাহান আলী ও মো. দেলোয়ার হোসেন সুজন।

আজ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতি (রেজি. নং-১২৮০) গত ২৯ নভেম্বর ২০২৫ তারিখে সাধারণ সভায় কণ্ঠভোটের মাধ্যমে ১৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি অনুমোদন করে। কিন্তু পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের পছন্দমতো কর্মকর্তাদের নিয়ে আট সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে শ্রম অধিদপ্তর, খুলনা থেকে অনুমোদন নিয়ে আসেন। এ বিষয়ে তারা কেউ অবহিত ছিলেন না বলে পদত্যাগপত্রে দাবি করা হয়েছে।

তারা আরও দাবি করেন, বিষয়টি সভাপতি ও সাধারণ সম্পাদককে একাধিকবার অবহিত করা হলেও তারা এতে কোনো কর্ণপাত করেননি; বরং সময়ক্ষেপণ করেছেন।

পদত্যাগপত্রে আরও বলা হয়, সাধারণ সভায় অনুমোদিত ১৯ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে তিনজন কর্মকর্তা এবং শ্রম অধিদপ্তর, খুলনা থেকে অনুমোদিত নয় সদস্যবিশিষ্ট কমিটির একজন কর্মকর্তার কোনো গাড়ি নেই। গাড়ি না থাকা সত্ত্বেও তাদের সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কর্মকর্তা পদে বহাল রাখা হয়েছে বলে অভিযোগ করেন পদত্যাগকারীরা।

পদত্যাগকারীরা বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের কথিত ‘অসাংগঠনিক কর্মকাণ্ডের’ কারণে তারা কমিটির নিজ নিজ পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন এবং পুরো কমিটিকে প্রত্যাখ্যান করছেন।

পদত্যাগকারী আট কর্মকর্তা সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক বরাবর লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন