• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড, ইয়াবা-গাঁজা উদ্ধার হ্নীলায় সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে মারধরের অভিযোগ, গুরুতর আহত নবীনগর-সলিমগঞ্জ রাস্তার গুরুত্বপূর্ণ ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল! ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের পুশব্যাকের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ চরফ্যাশনে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে সেফটি ট্যাংকি থেকে ৮ মাসের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৪ ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়াই পরিবহনের সময় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব সংবাদ দাতা / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে অবস্থিত সীমান্ত ডিজিটাল স্কিল সেন্টারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে এক মাসব্যাপী মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। সীমান্তবর্তী এলাকার ২৫ জন নির্বাচিত যুবক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মো. কেরামত আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. একরামুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকার, শিবগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহিন আখতার প্রমুখ।

প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের মোবাইল ফোনের হার্ডওয়্যার ও সফটওয়্যারের ত্রুটি নির্ণয়, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং আধুনিক মোবাইল সার্ভিসিং বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি। তিনি বলেন, সীমান্ত এলাকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

তিনি আরও জানান, বিজিবি ভবিষ্যতেও মানবকল্যাণ এবং সীমান্ত এলাকার সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখবে। বিজিবির প্রত্যাশা, এ প্রশিক্ষণ কর্মসূচি সীমান্তবর্তী এলাকার যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি, জীবনমানের উন্নয়ন এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন