ঢাকা   ১১:৩৪:৩৯ পিএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ

Reporter Name
  • Update Time : Monday, July 27, 2026,
  • 79 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহিদুল ইসলাম ফরহাদ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ জুলাই দিবাগত রাত থেকে ২৭ জুলাই মধ্যরাত পর্যন্ত শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৯ বিজিবির বিলভাতিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি এবং সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় দুটি অভিযান চালিয়ে মোট ৬৫৩ বোতল ভারতীয় ফেয়ারডাইল ও এস্কাফ নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়।

তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত নেশাজাতীয় সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি