• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থান জুলাইতেই ফিকে হয়ে গেছে: নাজমুল হাসান কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি চট্টগ্রামে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযানের অনন্য রেকর্ড নেত্রকোনায় তিন সন্তানের জননীকে নিয়ে পালানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে আদালতে মামলা রাণীশংকৈলে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রামগতি প্রেসক্লাবে নতুন নেতৃত্ব, সভাপতি নিজাম, সাধারণ সম্পাদক শাহরিয়ার কামাল চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সাজা বদলগাছীতে খালে গোসলে নেমে তলিয়ে গেলেন স্বামী, বাঁচাতে গিয়ে স্ত্রীরও মৃত্যু শ্রীমঙ্গলে র‍্যাবের পৃথক অভিযানে ৫৭ বোতল মদ উদ্ধার, গ্রেপ্তার ১ বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থান জুলাইতেই ফিকে হয়ে গেছে: নাজমুল হাসান

মেঘনা প্রতিনিধি / ২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থান জুলাই মাসেই ফিকে হয়ে গেছে। গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচিত বিএনপি সরকার এ আন্দোলনের চেতনা ধারণ ও সংরক্ষণে যেভাবে কাজ করছে, তা সত্যিই দুঃখজনক।”
শনিবার মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদ আয়োজিত ‘জুলাই জাগরণ: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট ছাত্র-নাগরিক গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নাজমুল হাসান বলেন, এই আন্দোলনে বিএনপির চার শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। জুলাইকে যত কম স্মরণ করা হবে, আওয়ামী লীগের প্রচারণা তত বেশি বিস্তৃত হবে। একই সঙ্গে আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং শেখ হাসিনা সরকারের সময়কার নির্যাতন-নিপীড়নের ঘটনাগুলো বেশি করে মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের ঘটনাগুলো আড়ালে চলে গেলে আওয়ামী লীগের অপকর্মও ধীরে ধীরে মানুষের স্মৃতি থেকে মুছে যাবে এবং তাদের সমর্থকেরা আবারও সংগঠিত হওয়ার সুযোগ পাবে।
বক্তব্যে নাজমুল হাসান মেঘনা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। হাসপাতালের পরিবেশের উন্নয়ন এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধান সড়কের বেহাল অবস্থার সমালোচনা করে তিনি বলেন, প্রায় দেড় বছর আগে সড়কটির উন্নয়নের জন্য বরাদ্দের রি-শিডিউল আনা হলেও এখনো কাজ শেষ হয়নি। এতে প্রবীণ, সাধারণ মানুষ এবং বিশেষ করে গর্ভবতী নারীরা চরম দুর্ভোগ ও ঝুঁকির মধ্যে চলাচল করছেন। তিনি দ্রুত সড়ক নির্মাণকাজ শেষ করার দাবি জানান।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন নাজমুল হাসান। তিনি বলেন, সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়নি। একসময় মেঘনার প্রধান সমস্যা ছিল অবৈধ বালু উত্তোলন, এখন সেই জায়গা দখল করেছে মাদক। উপজেলার প্রায় প্রতিটি এলাকায় মাদকের বিস্তার ঘটেছে, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
তিনি প্রশাসনের প্রতি প্রতিটি মহল্লা ও ইউনিয়নভিত্তিক মাদকবিরোধী টিম গঠন এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার আহ্বান জানান। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা কঠিন হবে বলেও সতর্ক করেন তিনি।
মেঘনা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আমির ইসলাম রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংগঠনের নেতৃবৃন্দ রূপমিয়া হোসাইন রাজ, মোখলেছুর রহমান ও কাইয়ুম হাসান। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন, সদস্য সচিব জাকির মাহমুদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন