• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নিরাপদ সীমান্তের দাবিতে রঙ্গিখালী দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের একাত্মতা নেত্রকোনায় ভুয়া কাগজপত্রে জমি দলিল করতে গিয়ে ধরা দলিল লেখক দেবহাটায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ বরুড়ার ভবানীপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক চলনবিলে নৌকা বাইচ–২০২৬: স্থান পরিদর্শনে নাটোরের ডিসি গাইবান্ধায় অনলাইন ক্যাসিনো জুয়ার দুই এজেন্ট গ্রেপ্তার, উদ্ধার ২ স্মার্টফোন আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ টেকনাফে র‌্যাবের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার শিশুর হাত বেঁধে ছুরি প্রদর্শন, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবক আটক

মেঘনার চর বিনোদপুর সংঘর্ষে নিহতের ঘটনায় এনসিপির শোক

নিজস্ব সংবাদ দাতা / ১৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:

মেঘনা উপজেলার চর বিনোদপুর ও তিতাস উপজেলার চর বাটেরা গ্রামের মধ্যে চর দখলকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে চর বিনোদপুর গ্রামের বাসিন্দা কুহিনূর (৩৫) নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মেঘনা উপজেলা শাখা।

রোববার (২৭ জুলাই) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, সংঘর্ষে কুহিনূর টেটাবিদ্ধ হয়ে নিহত হন এবং প্রায় ৪০ জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও উদ্বেগজনক।

বিবৃতিতে এনসিপি নিহত কুহিনূরের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। একই সঙ্গে আহতদের দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়।

এনসিপি মেঘনা উপজেলা শাখা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ, সুষ্ঠু ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি উভয় এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ভবিষ্যতে এ ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়। সকল পক্ষকে সংযম প্রদর্শন, আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়েছে দলটি।

বিবৃতিটি পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মেঘনা উপজেলা শাখার দপ্তর সেলের সদস্য খাদিজা আক্তার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন