• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড, ইয়াবা-গাঁজা উদ্ধার হ্নীলায় সাবেক ইউপি সদস্য ও সংবাদকর্মী জামাল উদ্দিনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে মারধরের অভিযোগ, গুরুতর আহত নবীনগর-সলিমগঞ্জ রাস্তার গুরুত্বপূর্ণ ব্রিজ উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল! ব্রাহ্মণপাড়া সীমান্তে বিএসএফের পুশব্যাকের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ চরফ্যাশনে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু সুনামগঞ্জের লালপুর গুচ্ছগ্রামে সেফটি ট্যাংকি থেকে ৮ মাসের শিশুর মরদেহ উদ্ধার, আটক ৪ ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা ফুলবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে বৈধ চালান ছাড়াই পরিবহনের সময় ট্রাকভর্তি ৩৮০ বস্তা ডিএপি সার জব্দ

রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাদকবিরোধী অভিযান: ২ জনের কারাদণ্ড, ইয়াবা-গাঁজা উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মো. আমিনুল ইসলাম:

ঝালকাঠির রাজাপুর উপজেলার নাপিতবাড়ি ও ছোট কৈবর্তখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা, এক পুড়িয়া গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সোমবার রাতে পরিচালিত অভিযানে প্রথমে রাত সাড়ে ৮টার দিকে ছোট কৈবর্তখালী গ্রামের কাজী আলী আহমেদের ছেলে, রিকশাচালক মো. জসিম কাজী (৪৫)-কে নিজ ঘরে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।

পরে রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাপিতবাড়ি এলাকার একটি খানকার পাশে নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়। সেখানে মাদকের আসর বসার খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করলে তিনজন পালিয়ে যান। এ সময় ইন্দ্রপাশা গ্রামের রতন গাজীর ছেলে তারেক (২৯)-কে আটক করা হয়। তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি এবং সহকারী কমিশনার (ভূমি) শামিম রেজা সজীব। আদালত মো. জসিম কাজীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা জরিমানা করেন। একই সঙ্গে তারেককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

সহকারী কমিশনার (ভূমি) শামিম রেজা সজীব বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে আটক করা হয়েছে। মাদকের বিস্তার রোধে প্রশাসনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন