• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গাজীপুরে শব্দদূষণ প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া সরকারি গাড়িতে হর্ন না বাজানোর সিদ্ধান্ত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা সাদুল্লাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ মা-ছেলে নরসিংদী থেকে উদ্ধার এসি ল্যান্ড অব দ্য মান্থ’ সম্মাননায় ভূষিত কুলাউড়ার এসিল্যান্ড প্রণয় বিশ্বাস দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে শাম্মী তুলতুল ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি: শাহাদাৎ হোসেন সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার, রাস্তাটি ক্রয়কৃত বলে দাবি ওমর ফারুকের

টাকা ফেরত না পেয়ে সাতক্ষীরায় বুশরা অফিসে গ্রাহকদের হামলা

নিজস্ব সংবাদ দাতা / ১৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

হাফিজুর রহমান:

জেলাজুড়ে হাজার হাজার গ্রাহকের আমানতের টাকা ফেরত না দেওয়ায় বুশরা মাল্টিপারপাস সমবায় সমিতি লিমিটেডের অফিসে পরিচালক আব্দুল্লাহ আল মামুনের ওপর হামলা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৩টার দিকে সাতক্ষীরায় বুশরার অফিসে পরিচালক আব্দুল্লাহ আল মামুনের আসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে নানা তালবাহানায় দীর্ঘদিন পলাতক ও আত্মগোপনে থাকা চেয়ারম্যান ও পরিচালকেরা অফিসে এসেছেন— এমন খবর পেয়ে ক্ষুব্ধ গ্রাহকরা অফিস ঘেরাও করেন।

ওই সময় সাতক্ষীরা সদর থানার আলিপুর গ্রামের ইউপি সদস্য রফিকের নেতৃত্বে ৪০-৫০ জন গ্রাহক সাতক্ষীরা এসপি বাংলোর পাশের বুশরা অফিসে গিয়ে পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে পেয়ে টাকা ফেরতের দাবিতে হামলা ও গালিগালাজ করেন।

অভিযোগ রয়েছে, অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বুশরা মাল্টিপারপাস সমবায় সমিতির চেয়ারম্যান শরিফুল ইসলাম এবং তাঁর অঙ্গপ্রতিষ্ঠান এমআর গ্রুপের চেয়ারম্যান ইকবাল কবির পলাশ গ্রাহকদের হাজার হাজার কোটি টাকার আমানত ফেরত না দিয়ে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক ও আত্মগোপনে রয়েছেন। তারা ঢাকা ও কক্সবাজারে অবস্থান করে বিলাসী জীবনযাপন করলেও ভুক্তভোগী গ্রাহকরা অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। তাদের খোঁজ নেওয়ারও কেউ নেই।

বিষয়টি নিয়ে জেলা ও উপজেলা প্রশাসন, এমনকি সংসদ সদস্যের কাছেও টাকা ফেরতের দাবিতে একাধিকবার ধর্না দিলেও কোনো কার্যকর ফল পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন