• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

নাফ নদী থেকে ৯ জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

নিজস্ব সংবাদ দাতা / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২০

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে মাছ ধরার সময় বাংলাদেশি নয় জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)।

বুধবার (১১ নভেম্বর) সকালে কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট মো. আরিফুজ্জামান রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট মো. আরিফুজ্জামান রনি জানান, মঙ্গলবার নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে এসব জেলেদের মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ধরে নিয়ে যায়। তবে ধরে নিয়ে যাওয়া জেলেদের নাম ও পরিচয় জানা যায়নি।

তাদের বহনকারী এফবি ওসমান নামের ট্রলারটির মালিক টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ এলাকার মোহাম্মদ কালাম ওরফে কালাম মাঝি।

বিষয়টি বিজিবিসহ কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ‘কোস্টগার্ডের কাছ থেকে বাংলাদেশি ৯ জেলেকে ধরে যাওয়ার খবরটি অবহিত হওয়ার পর মিয়ানমারের বিজিপির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এসব জেলেদের ছাড়িয়ে আনতে বিজিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন