• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গাজীপুরে শব্দদূষণ প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া সরকারি গাড়িতে হর্ন না বাজানোর সিদ্ধান্ত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা সাদুল্লাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ মা-ছেলে নরসিংদী থেকে উদ্ধার এসি ল্যান্ড অব দ্য মান্থ’ সম্মাননায় ভূষিত কুলাউড়ার এসিল্যান্ড প্রণয় বিশ্বাস দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে শাম্মী তুলতুল ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি: শাহাদাৎ হোসেন সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার, রাস্তাটি ক্রয়কৃত বলে দাবি ওমর ফারুকের

নেত্রকোনায় সৌর বিদ্যুতের প্রসারে সমন্বিত উদ্যোগের আহ্বান

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

সোহেল খান দূর্জয়:

প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম (ফেড) নেত্রকোনার উদ্যোগে এবং ক্লিন, বিডাব্লিউজিইডি ও অন্যচিত্র ফাউন্ডেশনের সহায়তায় বুধবার (২৯ জুলাই) নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন পরিষদ ভবনের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফেড (ফোরাম ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট) নেত্রকোনা জেলা শাখার সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সৌর বিদ্যুতের প্রসারের যথেষ্ট সম্ভাবনা থাকলেও নীতিগত সমন্বয়ের ঘাটতি, অর্থায়নের সীমাবদ্ধতা, প্রযুক্তিগত সক্ষমতার অভাব এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতার ঘাটতির কারণে এ খাতের বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এসব প্রতিবন্ধকতা দূর করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই। বাংলাদেশে সৌর বিদ্যুতের সম্ভাবনা ব্যাপক হলেও কার্যকর নীতি বাস্তবায়ন, পর্যাপ্ত বিনিয়োগ এবং জনসম্পৃক্ততার অভাবে এ খাত প্রত্যাশিত গতিতে এগোতে পারছে না। স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, সহজ অর্থায়নের সুযোগ সৃষ্টি এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপর তারা গুরুত্বারোপ করেন।

এ সময় অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতা, এআরএফবি চেয়ারম্যান দিলওয়ার খান, গণজাগরণ সংস্থার নির্বাহী পরিচালক কে এম জামি, পল্লী কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুমন খান, এনডিসির নির্বাহী পরিচালক জামাল উদ্দিন, চন্দন নাথ চৌধুরী ও আব্দুল হাই বক্তব্য দেন।

বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সৌর প্রযুক্তি সহজলভ্য করা, স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং নবায়নযোগ্য জ্বালানিবান্ধব নীতির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী করা সম্ভব।

মানববন্ধনে ফেড নেত্রকোনা জেলা শাখার সদস্যরা সৌর বিদ্যুৎ খাতের সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ এবং স্থানীয় পর্যায়ে এ প্রযুক্তির সম্প্রসারণে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। তারা টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, প্রয়োজনীয় বিনিয়োগ এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন