• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গাজীপুরে শব্দদূষণ প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া সরকারি গাড়িতে হর্ন না বাজানোর সিদ্ধান্ত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে সংবর্ধনা সাদুল্লাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৬ জন গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে নিখোঁজ মা-ছেলে নরসিংদী থেকে উদ্ধার এসি ল্যান্ড অব দ্য মান্থ’ সম্মাননায় ভূষিত কুলাউড়ার এসিল্যান্ড প্রণয় বিশ্বাস দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে শাম্মী তুলতুল ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ ত্যাগী নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি: শাহাদাৎ হোসেন সংবাদ সম্মেলনে রাস্তা দখলের অভিযোগ অস্বীকার, রাস্তাটি ক্রয়কৃত বলে দাবি ওমর ফারুকের

রৌমারীতে গরুর নিলামকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মো. বুলবুল ইসলাম:

কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় গরুর নিলামকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিলাম প্রক্রিয়াকে ঘিরে শুরু হওয়া তর্ক-বিতর্ক মুহূর্তেই হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়। এতে উপজেলা চত্বরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে কিছু সময়ের জন্য নিলাম কার্যক্রম ব্যাহত হয়। পরে দুই দলের স্থানীয় নেতাদের হস্তক্ষেপ এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুনরায় নিলাম সম্পন্ন করা হয়।

মঙ্গলবার দুপুরে রৌমারী উপজেলা চত্বরে স্থানীয় কাস্টমস কার্যালয়ের তত্ত্বাবধানে জব্দ করা ১০টি ভারতীয় গরুর নিলাম অনুষ্ঠিত হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, নিলামে অংশগ্রহণ ও এর প্রক্রিয়া নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর উপজেলা সাধারণ সম্পাদক মো. শাহাদৎ হোসেন বলেন, “আমরা নিলামে স্বচ্ছতা ও উন্মুক্ত প্রতিযোগিতা নিশ্চিত করার দাবি তুলেছিলাম। এতে সরকারের রাজস্ব আদায় বাড়বে। কিন্তু সেই দাবি ঘিরেই উত্তেজনার সৃষ্টি হয় এবং আমাদের কয়েকজন নেতাকর্মী মারধরের শিকার হন।” তিনি ভবিষ্যতে এ ধরনের নিলাম আয়োজনের সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তবে ভাগবাটোয়ারার অভিযোগ সঠিক নয় বলেও তিনি দাবি করেন।

অন্যদিকে উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু বলেন, “নিলামকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিএনপি কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করে না। উভয় পক্ষের মধ্যে আলোচনা করে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে।”

প্রত্যক্ষদর্শী জামাল, আবির, মানিক ও সোনা মিয়া জানান, দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা এককভাবে নিলামে অংশ নিয়ে আসছিলেন। তবে এবার জামায়াতের নেতাকর্মীরা নিলামে অংশগ্রহণ করলে উভয় পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তাদের দাবি, পরে সমঝোতার মাধ্যমে বিএনপি ৩০ শতাংশ অংশ দিতে রাজি হলেও জামায়াতের পক্ষ থেকে ৫০ শতাংশ অংশ দাবি করা হয়। এ নিয়ে একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে দুই দলের সিনিয়র নেতারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি স্বাভাবিক হলে নিলাম কার্যক্রম শেষ হয়। এতে যুবদল কর্মী ও সাবেক ছাত্রনেতা ইসরাফিল সর্বোচ্চ ৫ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা দর দিয়ে ১০টি গরু কিনে নেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকায় পরিস্থিতি বড় ধরনের সংঘর্ষে গড়ায়নি। বুধবার বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন