• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান দোজখ দেখে ফেলেছে: এসপি মাসুদ নবীনগরের কৃতী সন্তান, রাষ্ট্রদূত ফেরদৌসি শাহরিয়ার আর নেই পাঁচবিবিতে খাল খননের অব্যয়িত ১০ লাখ ৮৭ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান উদ্বোধন জেল খেটে ফিরেই শ্রেণিকক্ষে শিক্ষক, শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন সদর উপজেলায় গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, একই পরিবারের ৫ জন আহত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ টেকনাফে কুরিয়ার গুদামে মিলল ১১ হাজার ২০০ ইয়াবা, পলাতক ১

টেকনাফে র‌্যাবের অভিযানে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নজরুল ইসলাম:

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫-এর অভিযানে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি নুরুল হাকিম (৩৮)-কে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জুলাই বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোচনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি চৌকস দল। এ সময় সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরুল হাকিম হ্নীলা ইউনিয়নের রংগীখালী গ্রামের আমির হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, নুরুল হাকিম চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার একটি মাদকদ্রব্য মামলার এজাহারনামীয় আসামি। ওই মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।

গ্রেপ্তারের পর নুরুল হাকিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানায়, সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন