• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান উদ্বোধন জেল খেটে ফিরেই শ্রেণিকক্ষে শিক্ষক, শিক্ষা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন সদর উপজেলায় গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, একই পরিবারের ৫ জন আহত অস্ত্র উদ্ধারে ডেভিড ইমনসহ ৫ সন্ত্রাসীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ টেকনাফে কুরিয়ার গুদামে মিলল ১১ হাজার ২০০ ইয়াবা, পলাতক ১ দাউদকান্দিতে ৪৬২০ পিস ইয়াবা ও সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৭ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে আরসা কমান্ডার নিহত, সন্দেহ আরএসওর সশস্ত্র সদস্যদের মেঘনায় ১১০ গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেপ্তার মেঘনায় শিক্ষার্থীদেরসহ সকলের প্রতি সবুজ বাংলাদেশ গড়ার আহ্বান খন্দকার মারুফ হোসেনের

সদর উপজেলায় গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, একই পরিবারের ৫ জন আহত

নিজস্ব সংবাদ দাতা / ১০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

মোঃ আবদুল মোতালেব:

নোয়াখালীর সদর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের মারধরে একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। এ সময় নগদ ৫ থেকে ৬ লাখ টাকা এবং প্রায় আড়াই থেকে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সায়মা সুলতানা বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্রীপুর গ্রামের তাজু মিয়ার বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। পরে তারা সোনাপুরের ব্যবসায়ী মোফাজ্জল হোসেন ফরহাদের বসতঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে।

ঘরে প্রবেশের পর ডাকাতরা পরিবারের সদস্যদের মারধর করে এবং তাদের হাত-মুখ বেঁধে জিম্মি করে রাখে। এরপর ঘরে থাকা নগদ ৫ থেকে ৬ লাখ টাকা ও আনুমানিক আড়াই থেকে ৩ ভরি স্বর্ণালংকার লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ডাকাতদের হামলায় পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সায়মা সুলতানা বলেন, “ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা দ্রুত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় রাতের নিরাপত্তা জোরদার করতে পুলিশের টহল বৃদ্ধি ও নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন