চট্টগ্রামের কৃতী লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুল দুই বাংলাসহ আন্তর্জাতিক সাহিত্যাঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান গড়ে তুলেছেন। তিনি একাধারে লেখক, উপন্যাসিক, গল্পকার, শিশুসাহিত্যিক, রেডিও সংবাদ পাঠিকা, ভয়েস প্রেজেন্টার ও মডেল।
ভারত ও বাংলাদেশে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে নরকে আলিঙ্গন, চোরাবালির বাসিন্দা, মনজুয়াড়ি, একজন কুদ্দুস ও কবি নজরুল এবং পিঁপড়ে ও হাতির যুদ্ধ। তাঁর সাহিত্যকর্ম টেলিভিশন ও রেডিওতে নাট্যরূপে প্রচারিত হয়েছে এবং দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে।
সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বহু সম্মাননা অর্জন করেছেন। সম্প্রতি তিনি ভারতের ‘রবীন্দ্র রত্ন পুরস্কার–২০২৬’ লাভ করেছেন।
শাম্মী তুলতুল মনে করেন, সাহিত্য শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি মানুষের হৃদয়ে আলো ছড়িয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার এক শক্তিশালী হাতিয়ার।