• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু গাইবান্ধায় ডিবির অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২ ইউনিয়ন বিভাজন হলে সীমান্তে অপরাধ বাড়বে: মুরাদ হোসেন রানীশংকৈলে সহকারী কর্মকর্তা থেকে ইউএনও উখিয়ার ইনানীর জুম্মাপাড়া পাহাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি আবারও খুলে গেল বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার টেকনাফে মানব পাচারমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত কাঁঠালিয়ার জুলাই শহীদ রাকিবের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা প্রদান উখিয়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত বীরগঞ্জে যৌথ অভিযানে ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

রানীশংকৈলে সহকারী কর্মকর্তা থেকে ইউএনও

নিজস্ব সংবাদ দাতা / ৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

হাসিনুজ্জামান মিন্টু:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। যে কর্মকর্তা একসময় এই উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তিনিই এখন একই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

নবনিযুক্ত ইউএনও গোলাম রব্বানী সরদার গত ২৭ জুলাই রাণীশংকৈলে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর ৩০ জুলাই উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে প্রথম পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

জানা যায়, চাকরিজীবনের শুরুতে শিক্ষা প্রশাসনের দায়িত্ব পালন করলেও পরবর্তী সময়ে অধ্যবসায়, মেধা ও পেশাগত যোগ্যতার মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিজেকে প্রতিষ্ঠিত করেন গোলাম রব্বানী সরদার। দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেষে তিনি আবারও রাণীশংকৈলে ফিরেছেন, তবে এবার উপজেলার সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে।

স্থানীয়দের মতে, একই কর্মস্থলে নিচের স্তরের একটি দায়িত্ব থেকে ধাপে ধাপে উন্নীত হয়ে সর্বোচ্চ প্রশাসনিক পদে ফিরে আসার ঘটনা সচরাচর দেখা যায় না। এ কারণে বিষয়টি প্রশাসনিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আগ্রহের সৃষ্টি করেছে।

সচেতন মহল বলছে, গোলাম রব্বানী সরদারের এই কর্মজীবনের অগ্রযাত্রা তরুণ প্রজন্ম ও সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য ইতিবাচক বার্তা বহন করে। তাঁদের মতে, নিষ্ঠা, সততা ও নিরলস পরিশ্রম থাকলে সফলতার শিখরে পৌঁছানো সম্ভব—এই ঘটনাই তার বাস্তব উদাহরণ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন