• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দোকানে রাখা খালি কলসির ভেতর বড় গোখরা, আতঙ্ক পাগলা মার্কেটে বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে তিনজন গুরুতর আহত ডি-নথি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে বিসিএস (কর) একাডেমিতে কর্মশালা দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট উখিয়ার কোটবাজারে জামায়াতে ইসলামীর গণমিছিল গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট উখিয়ায় বিএনপির গণমিছিল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু আবর্জনামুক্ত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আমি একটা জিন্দা লাশ পুলিশের কাছ থেকে মাদক মামলার আসামি ছাড়ানোর নামে ১২ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে

দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দুবাইয়ে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলে সরকার ল ফার্ম নিয়োগ করেছে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বেনজীর আহমেদ যাতে দেশটি ছাড়তে না পারেন, এই জন্য শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন আদালত।কেন তাকে জামিন দিয়েছে তা জানতে বাংলাদেশি ল’ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে। তবে, বেনজিরের কাছে অন্যান্য দেশের পাসপোর্ট আছে বলে ধারণা করা হচ্ছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেন, ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা চালানোর মুরোদ নেই, তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিচ্ছে।

আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উল্টো রথযাত্রায় এবং সম্প্রতি মেট্রোরেল এলাকায় বোমা সদৃশ বস্তু পাওয়ার বিষয়ে আতঙ্কের কিছু নেই। উগ্রবাদী গোষ্ঠী ও সন্ত্রাসীরা যাতে মাথাচাড়া দিতে না পারে আইন-শৃঙ্খলা বাহিনী সেজন্য তৎপর রয়েছে।

এনসিপির কর্মসূচিতে হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে তদন্ত চলছে।

ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফর নিয়ে তিনি বলেন, এই সফর ছিল তৎপর্যপূর্ণ। বর্তমান তারেক রহমানের সরকারের প্রতি তাদের আস্থার বিষয়টি তিনি নিজেই ব্রিফিংয়ে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন