• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বাকেরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা উখিয়ায় জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জয়পুরহাটে ১১ দলের গণমিছিল ও সমাবেশ ৫ আগস্ট উপলক্ষে কাইচাইল ইউনিয়ন বিএনপির বিজয় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রদ্ধা, স্মরণ ও অঙ্গীকারে নোবিপ্রবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ত্রিশালে আহত যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা মেঘনায় যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস পালিত নবীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত পুলিশ কনস্টেবলের চোখে গুরুতর আঘাত যেভাবে ৫ আগস্ট হয়ে উঠল ‘৩৬ জুলাই’ নওগাঁর পত্নীতলায় বাস-ভটভটি সংঘর্ষে আহত অন্তত ১০, গুরুতরদের রামেকে প্রেরণ

মেঘনায় যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস পালিত

নিজস্ব সংবাদ দাতা / ৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, মেঘনা:

কুমিল্লার মেঘনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার।

সভায় উপস্থিত ছিলেন মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ শাহে আলম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জুলাই যোদ্ধারা, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে এর চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনকল্যাণমুখী বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অনুষ্ঠানে জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সম্মান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন