• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
বরিশালে বাস-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু ধামইরহাটে ফ্যামিলি কার্ড শুমারি নিয়ে অনিয়মের অভিযোগ উখিয়ায় ১৫০ হেক্টর বাগান পরিদর্শন, চারা রোপণ করলেন পরিবেশ প্রতিমন্ত্রী ত্রিশালে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লালমোহনে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চরফ্যাশনে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে প্রশংসিত বিএনপি নেতা ওবায়দুল ইসলাম মাহি উখিয়ায় টিউবওয়েল স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা যুবকের মৃত্যু কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান হলেন আশিকুর রহমান মাহমুদ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার খবর জানেন না মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার খবর জানেন না মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট / ১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন খবর ছড়িয়ে পড়লেও এ বিষয়ে তিনি নিজে কিছু জানেন না বলে জানিয়েছে বিএনপি।
রোববার (৯ আগস্ট) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মহাসচিবকে এ বিষয়ে অবহিত করার পর তিনি জানিয়েছেন, এ বিষয়ে কিছু জানেন না। দলের পক্ষ থেকে ওনাকে কিছু বলা হয়নি।’
এর আগে বিভিন্ন গণমাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হতে পারে বলে খবর প্রকাশিত হয়। তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে দলের পক্ষ থেকে তাকে কোনো আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়নি।
উল্লেখ্য, গত ২৪ জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে। এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে। প্রয়োজন হলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন