• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থান কারো একক পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক হোসেন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির দুটি মনোনয়নপত্র সংগ্রহ দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: ববি হাজ্জাজ কারিগরি ত্রুটির পর রোম থেকে ঢাকায় ফিরলেন বিজি-৩০৬ ফ্লাইটের ২৫৯ যাত্রী হালুয়াঘাটে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও স্মারকলিপি প্রদান যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে রূপসা পরিবহন উল্টে আহত ৪ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিসের রোগমুক্তি কামনায় দোয়া সামসুল হক খান স্কুলে অভিভাবক প্রতিনিধি যারা নির্বাচিত হলেন সামসুল হক খান স্কুলে অভিভাবক প্রতিনিধি যারা নির্বাচিত হলেন

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে রূপসা পরিবহন উল্টে আহত ৪

নিজস্ব সংবাদ দাতা / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

কাজী মোস্তাফিজ:

যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রূপসা পরিবহনের একটি বাস উল্টে চারজন আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে শংকরপুর বাস টার্মিনালসংলগ্ন মহিউদ্দিন তেল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় আহতরা হলেন—যশোরের মনিরামপুরের মাসুম বিল্লাহ (৩৭), মাগুরার বীর মুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম (৭৫), ঝিনাইদহের অর্ক (২৮) এবং নড়াইলের চঞ্চল (৪৫)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কামুক্ত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন