• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ

পুনঃপরীক্ষণ আবেদনে শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণ যাচাই হবে: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট / ১৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

পুনঃপরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১০ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, “যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তার এ বক্তব্যে পুনঃপরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতা যথাযথভাবে যাচাইয়ের আশ্বাস পাওয়া গেল। ফলাফল নিয়ে কোনো অসঙ্গতি বা ভুলত্রুটি থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন