• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আশুলিয়ায় ৩৪০০ ইয়াবা উদ্ধার, নেপথ্যে কারা? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক এক মাসেই লক্ষাধিক ইয়াবা উদ্ধার, কুমিল্লায় শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সীমানা বাড়াতে গণশুনানি গোমতীর তীরে নৌবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাই বাঁশবাড়িয়া সমুদ্রসৈকতে সম্ভাবনার ঢেউ, উন্নয়নে ভাটার টান এসএসসিতে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের নজরকাড়া সাফল্য এসএসসি পরীক্ষার ফলে জয়পুরহাট জেলায় সেরা গার্লস ক্যাডেট কলেজ শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: কুমিল্লায় ডিআইজি রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতিমূলক সভা

এসএসসি পরীক্ষার ফলে জয়পুরহাট জেলায় সেরা গার্লস ক্যাডেট কলেজ

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

মো. আল হাসান:

এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ জেলায় শীর্ষস্থান অর্জন করেছে। এ কলেজ থেকে ৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫৪ জন জিপিএ-৫ পেয়েছে।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জয়পুরহাট জেলায় পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ। এ বছর জেলায় মোট ৮৪৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা বেশ এগিয়ে রয়েছে।

রাজশাহী বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, জয়পুরহাট জেলা থেকে এ বছর মোট ৮ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৫ হাজার ৭৩৪ জন। এর মধ্যে ৪ হাজার ১৯৪ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৮৭ জন। তাঁদের পাসের হার ৭৩ দশমিক ৬১ শতাংশ। অন্যদিকে, ৪ হাজার ২৯৭ জন ছাত্রের মধ্যে পাস করেছে ২ হাজার ৬৪৭ জন। তাঁদের পাসের হার ৬১ দশমিক ৬০ শতাংশ।

জেলায় প্রাতিষ্ঠানিক ফলাফলে বরাবরের মতো ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। প্রতিষ্ঠানটির ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জনই জিপিএ-৫ অর্জন করেছে। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের দিকনির্দেশনা এবং অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক, (এস), এএফডব্লিউসি, পিএসসি, বিএন-এর তত্ত্বাবধানে এ সাফল্য এসেছে বলে জানিয়েছেন কৃতী শিক্ষার্থীরা।

অন্যদিকে, ১ হাজার ২১১ নম্বর পেয়ে জেলার মধ্যে সর্বোচ্চ মার্কস অর্জনের রেকর্ড গড়েছে জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তির হারের ভিত্তিতে জেলার অন্যান্য বিদ্যালয়ের মধ্যে রামদেও বজলা সরকারি উচ্চ বিদ্যালয় ৩৯ শতাংশ, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৩৮ দশমিক ৮ শতাংশ এবং জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয় ৩৫ দশমিক ৩ শতাংশ সাফল্য অর্জন করেছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার জানান, এসএসসি পরীক্ষায় এ বছর জেলায় পাসের হার ৬৭ দশমিক ৫৩ শতাংশ। জেলায় সন্তোষজনক ফলাফল হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন