চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
নিজস্ব সংবাদ দাতা
/ ১৯
বার দেখা হয়েছে
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
শেয়ার
চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা পুলিশ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির চাঁদপুর জেলা সফরসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। সভায় চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফরা অংশ নেন।
সভায় পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত সমস্যা, কর্মক্ষেত্রের বিভিন্ন প্রতিবন্ধকতা এবং কল্যাণসংক্রান্ত বিষয়গুলো ডিআইজির কাছে তুলে ধরেন। উপস্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যৌক্তিক সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পুলিশ সদস্যদের কল্যাণ ও কর্মপরিবেশের উন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবামূলক, মানবিক ও পেশাদার পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি পুলিশ সদস্যদের ডিসিপ্লিন, রুলস-রেগুলেশনস ও ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানান। একই সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ পরিহার করে নৈতিকতা, সদাচরণ ও সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।
সভায় চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।