• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ পাঁচবিবিতে অবৈধ বালু উত্তোলনের স্থান পরিদর্শন করলেন এমপি ফজলুর রহমান সাইদ

ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিজস্ব সংবাদ দাতা / ৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মো. আল হাসান:

ইসলামী শিক্ষা দিবসের তাৎপর্য ও শহীদ আব্দুল মালেক (রহ.)-এর আত্মত্যাগের স্মরণে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমির ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ।

আলোচনা সভায় বক্তারা ইসলামী শিক্ষার প্রসার, নৈতিক সমাজ বিনির্মাণ এবং শহীদদের আত্মত্যাগের আদর্শকে ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান সাইদ বলেন, ইসলামী শিক্ষার প্রসার ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং শহীদ আব্দুল মালেক (রহ.)-এর আত্মত্যাগের জন্য দোয়া করা হয়।

এ সময় আয়োজকরা বলেন, আল্লাহ তায়ালা এ আয়োজন কবুল করুন এবং সবাইকে দ্বীনের পথে অটল থাকার তাওফিক দান করুন—এই প্রত্যাশাই তাঁদের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন