• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উখিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মেঘনায় মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

উখিয়ায় জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

উখিয়া প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার উদ্যোগে ইউনিয়ন কর্মপরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমির মাওলানা আবুল ফজলের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিমের সদস্য ও সাবেক চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির মোহাম্মদ জাফর সাদেক।প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যক্ষ মাওলানা নুর আহমাদ আনোয়ারী, উখিয়া-টেকনাফের জামায়াতে ইসলামীর নেতা ও কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম, সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসাইন, উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মো. নুরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, বাইতুলমাল সেক্রেটারি মাওলানা মনছুর আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রিদুয়ানুল হক জিসান এবং উখিয়া উপজেলা যুব বিভাগের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

দিনব্যাপী এ শিক্ষা বৈঠকে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক ও শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে উখিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মপরিষদ সদস্যসহ জামায়াতে ইসলামীর বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন