কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের মুগার চর স্কুল এলাকায় মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে মেঘনা থানা পুলিশের আয়োজনে এ র্যালি অনুষ্ঠিত হয়। পরে মুগার চর স্কুল এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার, হোমনা সার্কেল আব্দুল করিম পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, আহ্বায়ক কমিটির সদস্য অহিদুজ্জামান, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভুইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন। এ সময় মেঘনা থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।