• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
  • [gtranslate]

উখিয়া থানা পুলিশের উদ্যোগে মরিচ্যা বাজারে মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ দাতা / ১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মোহাম্মদ নুরুল আবছার:

কক্সবাজারের উখিয়া থানা পুলিশের উদ্যোগে মরিচ্যা বাজারে এক বিশাল মাদকবিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজার স্টেশন সংলগ্ন এলাকায় এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

“মাদককে না বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।পথসভায় সভাপতির বক্তব্যে ওসি আতিকুর রহমান বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। উখিয়া থানাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আমাদের এই অভিযান ও সচেতনতা কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ী বা চোরাকারবারিকে ছাড় দেওয়া হবে না।”

তিনি যুবসমাজকে মাদকের পথ পরিহার করে সুস্থ ও সুন্দর জীবনে ফিরে আসার আহ্বান জানান এবং মাদক বিক্রেতাদের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ করেন।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বক্তারা উখিয়া থানা পুলিশের এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান এবং এলাকা থেকে মাদক নির্মূলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে একটি সচেতনতামূলক র‌্যালি মরিচ্যা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন