বিশেষ প্রতিনিধি :
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন শুরুতে সংসদ সদস্যদের ভোট দেওয়ার নিয়মাবলি জানান। এরপর আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়।
নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সংসদ সদস্যরা ভোট প্রদান করছেন। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।